সোমবার,২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » এখনও ‘ধার’ কমেনি ফুটবল ঈশ্বর ম্যারাডোনার (ভিডিও)


এখনও ‘ধার’ কমেনি ফুটবল ঈশ্বর ম্যারাডোনার (ভিডিও)


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

maradona20170107183630-550x286

ডেস্ক রিপোর্ট : পায়ে বল নিয়ে কী করতে পারেন দিয়েগো ম্যারাডোনা? তা বোধ হয় অজানা নয় কারোরই। তার ফুটবল শৈলি দেখে মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সর্বকালের সেরা ফুটবলারও ভাবা হয় এই আর্জেন্টাইন কিংবদন্তীকে।

তার বয়স এখন ৫৬ বছর। তাতে কী? এখনও ‘ধার’ কমেনি ম্যারাডোনার। বল নিয়ে যা করে দেখালেন, তা স্মরণ করিয়ে দিচ্ছে তার সেরা সময়কার ভেলকির কথাই। ‘বুড়ো’ হারেও তাহলে কথা বলে?

আর্জেন্টিনা প্রিমিয়েরা বি-মেট্রোপলিটনের দল দেপোর্তিভো রিয়েস্ট্রারের ফুটবলারদের খেলা শেখাচ্ছিলেন ম্যারাডোনা। সেখানেই নিজেকে ফুটিয়ে তোলেন তিনি। ফ্রি-কিক থেকে অসাধারণ দক্ষতায় বল জালে জড়ালেন। অথচ গোলরক্ষক কিছুই বুঝতে পারলেন না। যেভাবে বলটা বাঁক নিয়ে জাল জড়ালো, তা বোঝার কোনো সাধ্য থাকারই কথা নয়।

বলটি মাটিতে রেখে বাঁ-পায়ে শট নেন ম্যারাডোনা। সামনে দাঁড়ানো ছিলেন আরো কয়েকজন খেলোয়াড়। কেউ রুখে দিতে পারেননি। সোজা বল জড়ায় জালে। এভাবে বারবার ওই শট নেয়া শেখাচ্ছিলেন তরুণ ফুটবলারদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি