শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

index

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় ছুরিকাঘাতে দুবৃর্ত্তদের হাতে খুন হয়েছে মোঃ হাসান (৩০) নামের এক যুবক।
রোববার (৮ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাসানকে ছুরিকাঘাত করা হয়। বিকেল ৫ টায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মোঃ হাসান কুমিল্লা নগরীর নুরপুর বড়বাড়ির মৃত. হাকিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, হাসানকে পেটে একাধিক ছুরিকাঘাতের পর দুবৃর্ত্তরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন জানান, হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অপরাধিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি