স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাহরাইন প্রবাসী ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজাকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বাঙ্গরা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫২) উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়া গ্রামের মৃত. মফিজুল ইসলামের ছেলে। ঘাতক মনিরুল ইসলাম (২৫) আলী আহম্মদ কেলুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারিক বিরোধের জের ধরে সন্ধ্যায় চাচার সাথে ভাতিজার বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ভাতিজা মনিরুল ইসলাম তার চাচা রফিকুল ইসলামকে এলোপাতারি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত চাচাকে স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে মনিরুলকে আটক করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: সাদেকুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার রহস্য এখনও জানা যায়নি।


















































