রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ‘জঙ্গি’ মারজান বাংলাদেশের গোয়েন্দা হেফাজতেই ছিল-ভারতীয় পত্রিকার তথ্য


‘জঙ্গি’ মারজান বাংলাদেশের গোয়েন্দা হেফাজতেই ছিল-ভারতীয় পত্রিকার তথ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০১.২০১৭

272838_1

ডেস্ক রিপোর্টঃ

ভারতীয় পত্রিকা দ্য ওয়্যার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত জঙ্গিনেতা মারজান আগে থেকেই গোয়েন্দা হেফাজতে ছিল।

দ্য ওয়্যার এর “Due Process and Bangladesh’s Counter-Terrorism Measures” শিরোনামের রিপোর্টে প্রত্যক্ষদর্শী গোয়েন্দা কর্মকতা এবং একাধিক বাংলাদেশী সাংবাদিকের বরাতে এই তথ্য দেয়া হয়।

প্রখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যানের লেখা রিপোর্টটিতে বলা হয়েছে, নুরুল ইসলাম মারজান গত সাত মাস ধরে তার বাসা থেকে নিঁখোজ ছিলেন। গত ১২ আগস্ট পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম দাবি করেন, মারজান গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী। তখন তিনি বলেছিলেন, সে গোয়েন্দাজালে রয়েছে। শিগগিরই গ্রেফতার করা হবে।

কিন্তু সুইডেন ভিত্তিক সাংবাদিক, যিনি বাংলাদেশর জঙ্গিবাদ বিষয়ক বিশেষজ্ঞও, জানিয়েছেন তিনি আওয়ামী লীগের একজন উচ্চপর্যায়ের নেতা এবং পুলিশের মধ্যমসারির এক কর্মকর্তার কাছ থেকে নিশ্চিতভাবে জানতে পারেন যে, মারজানকে গ্রেফতার করা হয়েছে এবং সে গোয়েন্দাদের হেফাজতে রয়েছে।

এছাড়া ঢাকায় ডিবি অফিসের আরেকজন ব্যক্তিও একই তথ্য দিয়ে বলেছেন, তিনি মারজানকে ডিবি অফিসের একটি ভবনে দেখেছেন। তখন সে হাতকড়া পরাবস্থায় মেজেতে পড়েছিল। দেখে মনে হচ্ছিল তার ওপর নির্যাতন করা হয়েছে।

ওই ব্যক্তি জানান, পত্রিকায় মারজানের ছাপা হওয়া ছবি দেখে তিনি তাকে চিনতে পারেন।

সূত্র: দ্য ওয়্যার। লিংক: https://thewire.in/71832/due-process-bangladeshs-counter-terrorism-measures/



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি