শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সদর দক্ষিণে ট্রেন-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

sd-21

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেন ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মারা গেছে সিএনজি চালক বিল্লাল হোসেন।

সোমবার (৯ জানুয়ারী) দুপুরে সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি রেলগেইটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস জেলখানা বাড়ি এলাকার লেভেল ক্রসিংয়ের উপরে থাকা একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সাটি ছিটকে রেললাইনের পাশে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় সিএনজি চালক বিল্লাল হোসেন।
পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটিকে উদ্ধার করেছে। বিকেলে নিহতের মরদেহ নিয়ে গেছে স্বজনেরা।

কুমিল্লা রেলওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক মোঃ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি