শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


যুবক নিহত বাসের ছাদ থেকে পড়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

120722kali-hati-thana_kalerkantho
পূর্বাশা ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার ধলা টেংগর নামক স্থানে বাসের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আজ সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে প্রথমে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বঙ্গবন্ধু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে, বাসের ছাদে থাকা এক যুবক বাস থেকে পড়ে যান। এ সময় একই দিক থেকে আসা অন্য একটি বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি