ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় রিয়া এয়ার ইন্টারন্যাশনাল/তানজির ইন্টারন্যাশনাল নামে একটি ট্রাভেল এজেন্সির মালিক মো. আবু তাহেরকে প্রতারণার দায়ে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৮ জানুয়ারী) কুমিল্লার জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলি এ রায় প্রদান করেন।
মামলার আইনজীবী কামরুজ্জামান বাবুল জানান, আবু তাহের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার টুয়া গ্রামের আরিফুর রহমানকে পোল্যান্ড নেয়ার কথা বলে ৪ লাখ টাকা নেয়। এর পর ৩ বছর ঘুরানোর পরও তাকে পোল্যান্ড নেয়নি এবং টাকা ফেরত দেয়নি। এতে আরিফুর রহমান ২০১৩ সালে কুমিল্লার আদালতে আবু তাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রবিবার আদালত আসামির অনুপস্থিতিতে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।


















































