মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন বছরে মেসির অবিশ্বাস্য ফ্রি কিক ( ভিডিও)


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

273490_1

ডেস্ক রিপোর্টঃ
নতুন বছরের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরেছে বার্সেলোনা। কোপা দেল’রের ওই ম্যাচে হারের পর লা লিগায় বছরের প্রথম ম্যাচেও জয় বঞ্চিত কাতালান ক্লাবটি।
স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা।ভিয়ারিয়ালের বিপক্ষে ওই ম্যাচে হারের শঙ্কা দেখছিল ব্লুগ্রেনারা। ম্যাচের ৪৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল দলটি।তবে শেষ মুহুর্তে একেবারে হার থেকে দলকে রক্ষা করে বার্সাকে কিছুটা স্বস্তি দিলেন মেসি। ম্যাচের ৯০ মিনিটে মেসি জাদু দেখল ফুটবলপ্রেমীরা।

ডি বক্সের কিছুটা বাইরে থেকে বাম পায়ের দুর্দান্ত এক ফ্রি কিকে স্বাগতিক ভিয়ারিয়ালের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ফলে শেষপর্যন্ত ১-১ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ার সুযোগ পায় বার্সা। এ গোলের ফলে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে নিজের গোল সংখ্যা ১৩তে নিয়ে গেলেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

https://www.youtube.com/watch?v=c8-xS-I8NGk



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি