রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির নিরবতায় আ.লীগের সংশয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

273459_1

ডেস্ক রিপোর্টঃ

এক সময়ের রাজপথ কাঁপানো দলটি এখন অনুমতি না পেলে সভা-সমাবেশ করছে না। কর্মসূচি ঘোষণা করেই দায়িত্ব শেষ করছেন নেতারা। বিএনপির এই নিরবতা নিয়ে সংশয়ে পড়েছে ক্ষমতসীন আওয়ামী লীগ।

এদিকে বিএনপি নেতারা বলছেন শান্তিপূর্ণ পথে দাবি আদায়ে নীরবতাকে মূলমন্ত্র হিসেবে নিয়েছে বিএনপি এটি তাদের রাজনৈতিক কৌশল।

ঠিক কোন পথে এগুচ্ছে বিএনপি এনিয়ে ভাবছেন ক্ষমতাসীন দলের নেতারা। রবিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ‘বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করবেন। তারা আন্দোলনে দুর্বল কিন্তু জনসমর্থনে দুর্বল না। এই দলটিকে দুর্বল মনে করা ঠিক হবে না।’

প্রশাসনের অনুমতি না মিললেও ঘোষণা দিয়েও জনসভা করতে পারেনি বিএনপি। প্রকাশ্য সভা-সমাবেশ করতে না দেয়ার বিপরীতে দলটির অবস্থানও এখন নমনীয়। ধীরে ধীরে ঘরোয়া রাজনীতে সীমাবদ্ধ হয়ে পড়ছে দলটি।

বিএনপি নেতাদের দাবি সরকারের ফাঁদে পা দিয়ে পরিবেশ অস্থিতিশীল করতে চান না বলেই অনুমতি না পেলে পালন হচ্ছে না কর্মসূচি।

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘অনুমতি ছাড়া কর্মসূচী করতে গেলে সরকার নানা ধরনের অপপ্রচার, মিথ্যা এবং অসত্য কাহিনী বানাবে’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারের সাথে যারা জোটে আছে তারা সভাসমাবেশ করছে। কিন্তু বিএনপি সভা করতে পারবে না। এটাতে দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ একটি গণতন্ত্রহীন অবস্থায় আছে’।

শান্তিপূর্ণ পথে দাবি আদায়ে বিএনপি নীরবতাকে মূলমন্ত্র হিসেবে বেছে নিয়েছে বলেও জানাচ্ছেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি