সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


কমার্স ব্যাংকেও রদবদল হবে : অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

mohit-120170109160051
নিজস্ব প্রতিবেদক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকেও রদবদল করা হবে এবং শিগগিরই তা বাস্তবায়ন হবে।

সোমবার দুপুরে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে সিলেটের চা বাগান শ্রমিকদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, লাক্কাতুরা চা বাগানে নির্মিত সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে চা শ্রমিকদের সন্তানদের জন্য ২৫ ভাগ কোটা রাখার উদ্যোগ নেয়া হচ্ছে। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার তিনদিনের সফরে সিলেট আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুর সাড়ে ১২টায় তিনি বেসরকারি নভোএয়ারের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে।

বিকেল সোয়া ৩টার দিকে অর্থমন্ত্রী রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সিলেট জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি