পূর্বাশা ডেস্ক:
ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের অধীনে ৫২টি অনার্স মাদরাসায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ফাজিল (অনার্স) ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহযোগিতা করতে মাদরাসাগুলোসহ সংশ্লিষ্ট সবার প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ আহ্বান জানিয়েছেন। এছাড়াও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd)পাওয়া যাবে।


























































