সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাঙ্গা নখ ঠিক করতে টি-ব্যাগ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

1449893334-550x367
পূর্বাশা ডেস্ক:

শখের বসে নখ বড় রেখেছেন, কিন্তু কোন দুর্ঘটনায় সেই নখ ভেঙ্গে গেলে কতটা বিরক্তিকর লাগে সেটা বলে বোঝানো যায় না। তখন একমাত্র উপায় থাকে সবগুলো নখ কেটে ফেলা। কিন্তু পরবর্তীতে আবারো কখনো যদি নখ ভেঙ্গে যায় তবে সামান্য টি-ব্যাগ দিয়ে তা ঠিক করতে পারবেন। এর জন্য আপনাকে তখন যা করতে হবে তা নিচে দেওয়া হলোঃ

১। আপনার নখে যদি নেইল পলিশ লাগানো থাকে তাহলে প্রথমেই ভাঙ্গা নখ থেকে নেইল পলিশ তুলে ফেলুন।

২। এরপর আপনার নখের মাপ অনুযায়ী টি-ব্যাগ কাটুন। এক্ষেত্রে কাপড়ের টি-ব্যাগের বদলে কাগজের টি-ব্যাগ নিতে হবে।

৩। এখন আপনি আপনার ভাঙ্গা নখে ক্লিয়ার কোট দিয়ে টি-ব্যাগের টুকরোটি নখের উপরে বসান। এটি নখের অর্ধেকটা জুড়ে থাকবে।

৪। যখন শুকিয়ে যাবে তখন আরো একবার ক্লিয়ার কোট দিয়ে এটিকে স্বচ্ছ করুন এরপর আপনি সহজেই নেইল পলিশ লাগাতে পারবেন।

এভাবেই আপনি সহজেই টি-ব্যাগ ব্যবহার করে আপনার নখের সৌন্দর্য রক্ষা করতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি