বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শীতে বদলে ফেলুন বালিশের কভার ত্বকের যত্নে


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

002028pillow_kalerkantho_pic
ডেস্ক রিপোর্টঃ

শীতকালে এমনিতেই ত্বক রুক্ষ হয়ে যায়৷ ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার ফলেই এই ব্যাপারটি হয়৷ রুক্ষ ত্বক থেকে মুক্তি পেতে নানা ধরনের ক্রিম এবং লোশন ব্যবহার করেন সকলেই৷ কিন্তু আপনি জানেন কি বালিশের কভার আপনার ত্বকের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে?

প্রশ্ন জাগতে পারে, হঠাৎ বালিশের কভার কেমন করে ত্বকের যত্ন নিতে পারে? বিশেষজ্ঞদের মতে সুতির বালিশের কভার ত্বকের আর্দ্রতা কেড়ে নেয়৷ সুতির কভার যুক্ত বালিশে ঘুমালে ত্বকের আর্দ্রতা তাই অনেকটাই কমে যায়৷ কিন্তু খুব আশ্চর্যভাবে সুতির পরিবর্তে সিল্কের বালিশের কভার ব্যবহার করলে ফল হয় ঠিক উল্টোটা৷ রেশম সাধারণত ত্বকের আর্দ্রতা শুষে নেয় না৷ ফলে, রেশমের কভারে মাথা রেখে শুলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে৷

তাই ত্বকের যত্ন নিতে আজই বদলে ফেলুন সুতির কভার৷ ব্যবহার করুন রেশমের কভার৷ যত্ন নিন ত্বকের। ‌‌



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি