মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

1484120508
ডেস্ক রিপোর্টঃ
কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের একটি আদালত। একটি মামলার ৩১টি শুনানি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এই গ্রেফতার পরোয়ানা জারি করা হয়।
ডেকান ক্রনিকলের প্রতিবেদনে জানাননো হয়েছে, ২০১৫ সালে আকরামের গাড়ির সঙ্গে এক মেজরের গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মেজরের ব্যক্তিগত নিরাপত্তা কর্মী আকরামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর এই ঘটনায় মামলা করেন আকরাম। তবে ৩১ শুনানি ধরে আদালতে অনুপস্থিত ছিলেন তিনি। পরে সোমবার আদালত তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতাররি পরোয়ানা জারি করে। আগামী ১৭ জানুয়ারি তাকে পরবর্তী শুনানিতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি