প্রায় দুই বছর আগে ওয়ানডে এবং টি-২০তে অভিষেক হলেও দেশের হয়ে সাদা পশোক গায়ে জড়ানো হয়নি পেসার তাসকিন আহমেদের। দুই ফরমেটে নিজেকে প্রমাণ করার পর লংগার ভার্সনের স্বপ্নের টেস্ট অভিষেকের অপেক্ষায় তিনি। তবে শুধু অভিষেক ঘটিয়েই বসে থাকতে চান না বরং নিয়মিত সাদা জার্সিতে মাঠে থাকতে চান এই পেসার।
মঙ্গলবার বেসিন রিজার্ভে টাইগারদের অনুশীলন শেষে এসব কথা বলেন তাসকিন। বৃহস্পতিবার দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ওয়েলিংটনে।
কম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে টেস্টের আঙ্গিনায় তাসকিন। তবে তা নিয়ে একদমই ভাবছেন না তিনি। সুযোগ পেলে নিজের ১০০ ভাগ দিতে চান দলের জন্য।
২০১৪’র পহেলা এপ্রিল টি-২০ অভিষেক হয় তাসকিনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়েছিলেন তিনি। এরপর একই বছরেরর জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়। ম্যাচে ৫ উইকটে নিয়ে ভারতকে ১০৫ রানেই ধসিয়ে দিয়েছিলেন তাসকিন। তারপরও ৫৮ রানে অলআউট হয়ে সেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ।
আর যাই হোক এমন দু:স্মৃতি যেন নিজিল্যান্ড সফরে না আসে তাই মনে প্রানে চাইবেন এষনকার ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আর নিউজিল্যান্ডের মাঠের সবুজ পিচ দেখে চোখটা চকচক করে উঠতেই পারে এই তরুন ফাস্ট বোলারের।

























































