সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুড়িগ্রামে মোটরসাইকেল আরোহী নিহত ট্রেনের ধাক্কায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

trainer-dhakka-550x367
ডেস্ক রিপোর্টঃ

কুড়িগ্রামে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ইলিয়াস আহমেদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন মোটরসাইকেল আরোহী ইলিয়াস হোসেন। এ সময় কাউনিয়া থেকে ছেড়ে আসা রমনাবাজারগামী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি প্রায় ৫শ’ মিটার দুরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ইলিয়াস হোসেন নিহত হন।

রেলক্রসিংয়ে গেইটম্যান না থাকায় এবং ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি