শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশ-ভারতের বন্ধুপ্রতীম সম্পর্ক চিরকাল অব্যাহত থাকবে: হর্ষবর্ধন শ্রীংলা


বাংলাদেশ-ভারতের বন্ধুপ্রতীম সম্পর্ক চিরকাল অব্যাহত থাকবে: হর্ষবর্ধন শ্রীংলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

1484132706
পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, ভারত-বাংলাদেশের বন্ধুপ্রতীম সম্পর্ক চিরকাল অব্যাহত থাকবে।
তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পাশে থেকে সর্বাত্নক সহযোগিতা প্রদান করেছিলো। ভারতের সেদিনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে মুক্তিকামী মানুষের মাঝে শক্তির যে বীজবপন করেছিলেন তারই ধারাবাহিকতায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধুপ্রতীম সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
 বুধবার দুপুরে নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সীমানা প্রাচীরের ভিত্তি প্রস্তরের উদ্বোধনকালে বক্তব্যে তিনি একথা বলেন। নড়াইলে দ্বিতীয়বারের মতো এসে তিনি আনন্দিত-এ কথ উল্লেখ করেন। পরে তিনি আশ্রমের সীমানা প্রাচীরের ভিত্তিস্থাপন করেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি