বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাভারের র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

166125_1
ডেস্ক রিপোর্টঃ

সাভারের কাউন্দিয়া এলাকায় আজ বুধবার ভোররাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।

র‍্যাব জানান, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতের আস্তানায় অভিযানে যায় র‍্যাব। এ সময় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় র‍্যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি