শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রী ভাষণ দিবেন জাতির উদ্দেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৭

194406hasina-8-e1414064391157-550x396
ডেস্ক রিপোর্টঃ

ক্ষমতাসীন সরকারের তিন বছর পূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব বলেছেন, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসীন হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি