মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মুমিনুল প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে নিজেকে প্রমাণ করলেন


মুমিনুল প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে নিজেকে প্রমাণ করলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৭

274262_1
ডেস্ক রিপোর্টঃ

আবার সেই ব্ল্যাক ক্যাপসদের সাথে দেখা! নিজেকে মনে করিয়ে দিলেন মুমিনুল হক। আজ ওয়েলিংটনে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তামিমের অর্ধশতকের দেখাদেখি মুমিনুলও করলেন অর্ধশতক। ওয়ান ডাউনে নেমে তিনি ৭৯ বলে ৫২ রান করেন। তার স্ট্রাইক রেট ৬৩.১৫।

সেই ২০১৩ সালেও মুমিনুলের সাথে আরেক বার দেখা হয়েছিলো কিউইদের। অক্টোবর, ২০১৩ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম টেস্টে সফরকারী নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে ৩য় দিনে ২৭৪ বলে ১৮১ রান সংগ্রহ করেন।এ রান করতে গিয়ে তিনি বেশ কিছু মাইলফলক তৈরী করেন -দেশের ৩য় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (পূর্বে – মুশফিকুর রহিম (২০০), মোহাম্মদ আশরাফুল (১৯০)) করার গৌরব অর্জন করেন। ইনিংসে সর্বাধিকসংখ্যক ২৭টি বাউন্ডারি বা চারের (পূর্বেকার রেকর্ড: মোহাম্মদ আশরাফুল ২৪টি (অপরাজিত ১৫৮* রান) মার মারেন।

৮ মার্চ, ২০১৩ তারিখে শ্রীলঙ্কার গালেতে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণের মাধ্যমে টেস্টে অভিষিক্ত হন তিনি। অভিষেকেই ৫৫ রানের অর্ধ-শতক করেন ও সিরিজে ৫২.০০ রান গড়ে ১৫৬ রান সংগ্রহ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি