শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে : কাদের


বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে : কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৭

274598_1

ডেস্ক রিপোর্টঃ

জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে বিএনপির সাধারণ সমর্থকরা খুশি হলেও নেতারা হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ( ১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ধানমন্ডির রাসেল স্কয়ারে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তাতে বিএনপির সাধারণ সমর্থকসহ জনগণ খুশি। প্রধানমন্ত্রীর ভাষণে শুধু ফখরুল সাহেবরা অখুশি হয়েছেন। সাধারণ সমর্থকরা আশান্বিত হলেও বিএনপির নেতারা হতাশ। এই নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর ভাষণের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা রেডিও-টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তার এ ভাষণটি একেবারেই গতানুগতিক, আত্মতুষ্টি ও আত্মস্তুতিতে ভরা। প্রধানমন্ত্রীর ভাষণে দেশবাসী সম্পূর্ণ হতাশ হয়েছেন, আমরাও হতাশ হয়েছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি