রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজপথে আসছে বিএনপি : মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৭

1484386023
পূর্বাশা ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজপথে আসছি। কথা দিচ্ছি জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়াই করব। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটে কবি আব্দুল হাই শিকদারের লিখা ‘জোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ শীর্ষক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে অন্তত একবার আদালতে হাজিরা দিতে হয়। এই বাস্তবতা সামনে রেখেই আমাদের আন্দোলন করতে হবে।
তিনি আরো বলেন, আমরা বর্তমানে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট স্টাডি নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি