পূর্বাশা ডেস্ক:
চলতি বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করবে মুশফিক-সাকিবরা।
বিসিবি থেকে জানানো হয়েছে, শুরুতেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচের মাঝে কয়দিন বিরতি থাকবে এ নিয়ে দুই বোর্ডের মধ্যে চলছে শেষ মুহূর্তের আলোচনা।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি সিরিজ আগে খেলতে চাইলেও বিসিবির অনুরোধে আগে টেস্ট খেলতে তারা রাজি হয় লঙ্কান বোর্ড। ৭ মার্চ গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
নিউজিল্যান্ডে দুই টেস্টসহ বছরের শুরুতে ভারত ও শ্রীলঙ্কা সফরে পরপর ৫টি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে মুশফিক বাহিনী।
এর আগে সর্বশেষ ২০১৩ সালের মার্চে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করে। সেবারই টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন মুশফিকুর রহিম। ১৯০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া সর্বোচ্চ ৬৩৮ রানের ইনিংস গড়ে বাংলাদেশ।

























































