বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

press brief- 15-01-17

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার বিকেলে মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য পণ্য কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

আটককৃত পণ্যের মধ্যে ফেনসিডিল ৫০ বোতল, গাঁজা ৩১ কেজি, আতশবাজি ৮ প্যাকেট, হরলিকস ১৫ টি, বিস্কুট ১’শ ৮৪ প্যাকেট এবং ৬৪ টি কসমেটিকস সামগ্রী রয়েছে।

বিজিবি ১০ ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি