মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বার্সেলোনার বড় জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

49180_messi

পূর্বাশা ডেস্ক:

লাস পালমাসকে ৫-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনলো বার্সেলোনা। শনিবার রাতে নিজেদের মাঠে এ খেলায় কাতালানরা  প্রথমার্ধে মাত্র একটি গোলই দিতে পেরেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরতেই তিন গোল করে খেলার ভাগ্য নির্ধারণ করে ফেলে তারা। খেলায় লউস সুয়ারেজ করেন দুটি গোল। একটি করেন মেসি, আরদা তুরান ও আলেক্সিস ভিদাল। প্রথম গোলটিই করেন উরুগুইয়ান সুয়ারেজ। এরপর মেসি, সুয়ারেজ, তুরান ও শেষে ভিদাল। দলের পক্ষে এটি ভিদালের প্রথম গোল।
লা লিগায় এদিন অন্যান্য খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হারায় রিয়াল বেটিসকে। নিকোলাস গাইটানের এ গোলের সুবাদে সিমিওনির দলের চতুর্থ স্থানটা নিরাপদ থাকে। অ্যাথলেটিক বিলবাও আর লিগানেস এবং ভিয়ারিয়াল ও দেপোর্তিভো লা করুনার খেলায় কোন গোলই হয়নি।
লা লিগায় ১৬ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে টানা ৪০ খেলায় অপরাজিত রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সংগ্রহ ১৮ খেলায় ৩৮। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ১৭ খেলায় ৩৬। আর অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১৮ খেলায় ৩৪। ভিয়ারিয়াল পঞ্চম স্থানে আছে ১৮ থেলায় ৩১ পণ্টে নিয়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি