মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাউলের রেকর্ডে মেসির ভাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৭

1484575907_22

পূর্বাশা ডেস্ক:

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউল গঞ্জালেসের রেকর্ডের পাশে নাম লিখিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লা লিগায় খেলা ৩৫টি ক্লাবের জালে গোলের রেকর্ড এতদিন রাউলের একার ছিল; বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড তার পাশে বসেছেন।

শনিবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে লাস পালমাসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বাঁ-দিক থেকে রাফিনহার আড়াআড়ি শট গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে ফিরতি শটে বল জালে জড়ান এই তারকা।

লিগে পালমাসের জালে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের এটি প্রথম গোল। বার্সেলোনার ৫-০ ব্যবধানের জয়ের ম্যাচে এই গোলই রাউলের পাসে বসিয়েছে মেসিকে। এবারের লিগে এটি তার চতুর্দশ গোল।

স্পেনের শীর্ষ লিগে কেবল তিনটি ক্লাবের বিপক্ষে গোল করতে পারেননি মেসি। ক্লাবগুলো হচ্ছে কাদসি, মুরসিয়া ও জেরেস। ক্লাবগুলো এখন আর সর্বোচ্চ লিগে নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি