শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী


শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৭

1484600472_83

পূর্বাশা ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা ও সুয়োগ বাড়াতে হবে। খেলাধুলাকে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কারণ এ খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের ভূমিকা রাখবে। আজ রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ না হলে কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল পর্যায়ের এ প্রতিযোগিতার মধ্যদিয়ে অনেক ক্রীড়াবিদ তৈরি হচ্ছে। তাদের মধ্যে থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে। তিনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এ প্রতিযোগিতার আওতাভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। বলেন, শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নেই। যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অন্তরায়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও ৪৬তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সভাপতি প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং সাংগঠনিক কমিটির সদস্য সচিব মো. শাহেদুল খবির চৌধুরী বক্তব্য রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি