রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অজয় দেবগনের ক্ষতি করতে মরিয়া করণ জোহর!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

karan_johar

 

পূর্বাশা ডেস্ক:বলিউড তারকা অজয় দেবগনের বাড়া ভাতে ছাই দিতে ওঠে পড়ে লেগেছেন নির্মাতা করণ জোহর। তার সঙ্গে যোগ দিয়েছেন সালমান খান ও অক্ষয় কুমার। হাবিলদার ইশার সিংয়ের জীবনী নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অজয়। গত কয়েক বছর ধরে নাকি এ নিয়ে কাজও করছেন তিনি। সম্প্রতি করণ একই বিষয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। যেটির সঙ্গে যুক্ত হয়েছেন সালমান ও অক্ষয়।

করণের সঙ্গে অজয়ের গত বছর থেকেই বিরোধ শুরু হয়েছে। তাই তিনি দ্বারস্থ হয়েছেন, বন্ধু সালমানের কাছে। দু’জনের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। অজয়ের একাধিক ছবিতে দেখা গেছে সালমানকে। তাই বন্ধু জেনে শুনে তার ক্ষতি করছেন, এটা যেন বিশ্বাসই হচ্ছে না তার।

এ বিষয়ে অজয় নাকি সালমানকে বার্তা পাঠিয়েছেন। সম্ভব হলে ছবির গল্প যাতে পরিবর্তন করা হয়, সেই অনুরোধ জানিয়েছেন তিনি। সালমানের এক ঘণিষ্ঠ বন্ধু জানান, ও জেনে শুনে অজয়ের ক্ষতি করতে যাবে না। না জানার কারণেই ও করণের প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি