স্টাফ রিপোর্টার:
বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৮ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ০৭.৩০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত “পাহাড়পুর” নামক স্থান হতে ৭৫ বোতল ফেন্সিডিল ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ১০ বোতল, গাঁজা- ১০ কেজি, কসমেটিকস সামগ্রী- ১৭০ টি, হরলিক্স- ১৫৫ টি এবং ০৪ টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩৩ হাজার টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































