বৃহস্পতিবার,২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


শিক্ষক নিয়োগে ভয়ঙ্কর জালিয়াতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

oniyam-550x413

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষক নিয়োগে ভয়ঙ্কর জালিয়াতির ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি মাদ্রাসায়। উপজেলার দুর্গানগর ইউনিয়নের ভাদালিয়া কান্দি দাখিল মাদ্রাসায় এমপিও ভুক্ত সহকারি শিক্ষক (কৃষি) থাকার পরও ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিধি উপেক্ষা করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজসে মাদ্রাসা পরিচালনার আহ্বায়ক কমিটি এ নিয়োগ দেয়ায় এ নিয়ে ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে দেয়া একটি অভিযোপত্র দিয়েছেন ওই মাদ্রাসার সাবেক সহকারি শিক্ষক মো. হাইদুল ইসলাম। অভিযোগ পত্রে তিনি জানিয়েছেন, ২০১১ সালের ১৮ জানুয়ারি সহকারি শিক্ষক (কৃষি) পদে আমি যোগদান করার পর ২০১২ সালের নভেম্বরে এমপিও ভুক্ত হই। এরপর গত বছর ১৭ আগষ্ট তিনি ওই মাদ্রাসা থেকে ইস্তফা দিয়ে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করি। সরকারি চাকুরিতে যোগদানের সময় পর্যন্ত তিন বেতন-ভাতা উত্তোলন করি। যার প্রমাণ হিসেবে আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে।

তিনি জানান, আমার ইস্তফার পর মাদ্রাসার সুপার মো. দুলাল হোসেন এক বছর পেছনের তারিখে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে গত বছর ২৭ ডিসেম্বর ওই পদে এক মহিলাকে নিয়োগ দেন। যাতে আমার সরকারি চাকুরিতে সমস্যার সৃষ্টি হয়েছে। যার কারণে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করেছি।

এ ব্যাপারে ভাদালিয়া কান্দি দাখিল মাদ্রাসার সুপার দুলাল হোসেন ও উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি