ডেস্ক রিপোর্ট : আলোচিত ৭ খুন মামলার রায় হলেও তা কার্যকর হতে অন্তত ৫ বছর সময় লেগে যেতে পারে বলে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ডা. শাহদিন মালিক।
কারণ হিসেবে তিনি বলেন, কোর্টে এই ধরণের মামলা আরও অনেক ঝুলে আছে। তাই ঝুলে থাকা মামলা সম্পন্ন হতে এবং এই মামলার রায় পেতে প্রায় ৫ বছর লেগে যেতে পারে।
তিনি বলেন, আপিল বিভাগে এই মৃত্যুদ-াদেশ পঞ্চদশ সংশোধনীতে ফিরিয়ে আনা হয়েছে। তাই আমার মতে পুর্নবিবেচনার জন্যও সময় এসেছে। নয়তো এই রায় কার্যকর হতে যে সময় লাগবে তা কারো কাম্য নয়।
বহুল আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় রায়ে অন্যদের মতো সন্তোষ জানিয়েছেন বিশিষ্ট জনেরাও। এই রায়ে জনগণের প্রত্যাশা পুরণ হয়েছে বলে মনে করছেন সাবেক বিচারপতি আমিরুল ইসলাম।
তিনি বলেন, এই মামলার মতো সকল মামলার বিচার কার্য যেমন তরিত গতিতে হয় সেই দিকেই কর্তৃপক্ষের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করি।


























































