শুক্রবার,২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃহস্পতিবার ১১টা থেকে সুপ্রিম কোর্ট বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৭

suprim-1
পূর্বাশা ডেস্কঃ

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার পর সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। জানালেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।

সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রারের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টে সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা হবে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের বাকি সময় কোর্টের সব কার্যক্রম বন্ধ থাকবে।

গেলো মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুহুল আমিন। ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সেনা সমর্থীত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের ১৬ তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ জুন দায়িত্ব নেন বিচারপতি রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি