শুক্রবার,২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মানবপাচার চক্রের’ ১৫ সদস্য গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৭

276332_1
পূর্বাশা ডেস্কঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩।

সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় আটককৃতরা ‘আন্তর্জাতিক মানবপাচার ও জিম্মিকারী চক্রের’ সদস্য বলে দাবী করা হয়।

তবে তাদের কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বার্তায় কিছু জানানো হয়নি।

আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি