বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুমন্ত স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৭

276333_1

পূর্বাশা ডেস্কঃ

রাজধানীর বাড্ডায় স্বামীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী চন্দ্র বাহার (৪০)। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ফজল হক (৫৫) হবিগঞ্জের বানিয়ারচর গ্রামে আব্দুল ওহাবের ছেলে। তিনি বাড্ডার আদর্শ নগরে ভাড়া বাড়িতে থাকতেন।

বাড্ডা থানার পুলিশের এসআই আব্দুল কাদের জানান, স্বামীকে হত্যা করে স্ত্রী চন্দ্র বাহার থানায় এসে আত্মসমর্পণ করেন। ভোরে ঘুমন্ত অবস্থায় তিনি তার স্বামীকে মাথায় আঘাত ও গোপনাঙ্গ কেটে থানায় এসে বিষয়টি জানায়। পরে সংবাদ পেয়ে সকাল পৌনে ১০টায় ফজলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ফজলের স্ত্রী জানিয়েছে তার স্বামী গোপনে আরেকটি বিয়ে করে বেশিরভাগ সময় সেখানে থাকতো। এর জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এসআই আব্দুল কাদের জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কোনও বিষয় জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি