শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাষ্ট্রপতি চাইলে সার্চ কমিটি গঠনে নাম দেবে বিএনপি: রিজভী


রাষ্ট্রপতি চাইলে সার্চ কমিটি গঠনে নাম দেবে বিএনপি: রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৭

1484943615_79

পূর্বাশা ডেস্ক:

রাষ্ট্রপতি চাইলে সার্চ কমিটি গঠনের জন্য বিএনপি নাম দিবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, নির্বাচনকালীয়ন সহায়ক সরকার গঠনে রাষ্ট্রপতি দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিবেন এমন প্রত্যাশাই আমাদের। রাষ্ট্রপতি সকলের নিকট গ্রহণযোগ্য একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন, এমন প্রতাশা শুধু বিএনপির নয়, এদেশেন প্রতিটি নাগরিকের।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মুনির হোসেন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি