শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে আগুনে পুড়েছে শতাধিক দোকান, ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৭

Laksam Fair 150 Shop pic

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজারে আগুন লেগে প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
আগুন নিয়ন্ত্রণে কুমিল্লা, লাকসাম, চৌদ্দগ্রামের ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করে । ৩ টা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় সূত্র জানায়, এই বাজারে প্রায় ১৪’শ দোকান রয়েছে। এর মধ্যে জুয়েলারি ও কাপড়ের দোকানও রয়েছে। কিসের থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে তা সকাল পর্যন্ত জানা যায়নি। ক্ষতির পরিমাণও জানা যায়নি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহমুদ  বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি