বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কিভাবে পেলেন ঐশ্বরিয়াকে, বললেন অভিষেক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৭

1484974435
পূর্বাশা ডেস্ক:
বলিউড শোবিজে এখন পর্যন্ত অন্যতম সফল দম্পতি জুনিয়র বচ্চন অভিষেক ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। ভালবাসার পরিণতিতে বিয়ে, সংসার, সন্তান-সব রকমের কেমিস্ট্রি ইতোমধ্যে দেখেছেন ভক্তরা। কিন্তু অভিষেক-ঐশ্বর্যার প্রণয় কিভাবে গড়ে ওঠে, তা অনেকে জানেন না।
এবার সেটি নিজেই খোলসা করলেন স্বয়ং অভিষেক। এখনও রোমাঞ্চিত হন অভিষেক, এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। নস্টালজিক হয়ে পড়েন তিনি। সম্প্রতি টুইটারে সেই স্মৃতিই শেয়ার করেছেন নায়ক।
কিন্তু কী সেই স্মৃতি? যে দিন প্রথম অভিষেকের সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন ঐশ্বরিয়া। নিউইয়র্কে ‘গুরু’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ঐশ্বর্যাকে ভালবাসার নিবেদন করেন অভিষেক।
কিন্তু সঙ্গে সঙ্গে কোনও জবাব দেননি অ্যাশ। বরং কোনও উত্তর না দিয়েই রহস্য তৈরি করেছিলেন। ঐশ্বর্যার সিদ্ধান্ত না জানতে পেরে অস্বস্তিতে ছিলেন অভিষেকও। অবশেষে এই সেই আকাঙ্খিত উত্তর। কী ভাবে?
অভিষেক লিখেছেন, ১০ বছর আগে নিউ ইয়র্কের ঠাণ্ডা একটা বারান্দায় সে বলেছিল, হ্যাঁ।
উল্লেখ্য,  ২০ এপ্রিল, ২০০৭ বিয়ে হয় অভিষেক-ঐশ্বর্যার। ২০১১-এর ১৬ নভেম্বর জন্ম নেয় জনপ্রিয় এ দম্পতির একমাত্র মেয়ে আরাধ্য।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি