
মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ
রেলমন্ত্রী মুজিবুল হকের ত্রাণ তহবিল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পৌর মেয়র মিজানুর রহমান ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি আবুল হাশেমের পক্ষ থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার ১২’শ শীতার্তদের মধ্যে কম্বল, সোয়েটার ও চাদর বিতরণ করা হয়েছে। গতকাল রোববার পৌর মিলনায়তনে কম্বলগুলো বিতরণ করেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন বিপ্লব, কাউন্সিলর আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম, মফিজুর রহমান, কাজী বাবুল, ফরিদ উদ্দিন বাদশা, আ’লীগ নেতা ইদ্রিছ মিয়াজী, জাহাঙ্গীর আলম মাসুদ, আবুল হাশেম প্রমুখ।

















































