ডেস্ক রিপোর্টঃ
টানা দুই পরাজয়ের পরে সার্জিও রামোসের জোড়া গোলে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় মালাগাকে ২-১ গোলেই হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
গোল দুটি রামোস করেছেন প্রথমার্ধের শেষ ১০ মিনিটে, দ্বিতীয়ার্ধে মালাগার জুয়ানপি একটি গোল শোধ করেন, তবে ঘরের মাঠে ১ গোলে এগিয়ে থেকেই ফুলটাইম শেষ করে রিয়াল।
শনিবার রাতের জোড়া গোলে চলতি মৌসুমে লিগে ৬টি গোল করে ফেললেন রামোস যা তার কোনো মৌসুমে ক্যারিয়ার সর্বোচ্চ। রবিবার পয়েন্ট টেবিলের তিনে থাকা বার্সা এইবারের সঙ্গে খেলার আগে রিয়াল বার্সা থেকে ৫ পয়েন্টে এগিয়ে, আর ২ নম্বরে থাকা সেভিয়া থেকে এগিয়ে ৪ পয়েন্টে। গোল.কম।

























































