শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘ব্রিজমন্ত্রী, সেতুমন্ত্রী, কালভার্টমন্ত্রী- এত তেল মেরে লাভ কী?- যুবলীগ চেয়ারম্যান


‘ব্রিজমন্ত্রী, সেতুমন্ত্রী, কালভার্টমন্ত্রী- এত তেল মেরে লাভ কী?- যুবলীগ চেয়ারম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৭

277310_1

ডেস্ক রিপোর্টঃ

বক্তব্য দেওয়ার সময় নেতাদের অতিরিক্ত প্রশংসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বেলা ১১টার অনুষ্ঠানের শুরুর দিকে বক্তব্য দিচ্ছিলেন ওয়ার্ড পর্যায়ের এক যুবলীগ নেতা। তখনো অনুষ্ঠানস্থলে ওবায়দুল কাদের এসে না পৌঁছুলেও ওই নেতা তার প্রশংসা করে বক্তব্য শুরু করেন।

এ সময় মঞ্চে থাকা যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী তাকে থামিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলেন, ‘এত তেল মারার কী আছে? একেবারে তেলের খনি নিয়ে বসেছেন। এত ব্রিজমন্ত্রী, সেতুমন্ত্রী, কালভার্টমন্ত্রী বলার কী আছে? মন্ত্রীদের তেল মেরে লাভ কী? সুবিধা কী আপনারা নেন না মন্ত্রী-এমপিরা নেয়?’

তিনি বলেন, ‘আপনারা কাজ করবেন, তেল মারবেন, কিন্তু কমিটি থেকে বাদ পড়বেন। সুতরাং তেলের খনি খালি করে লাভ নেই।’

এ সময় পুরো অনুষ্ঠানস্থলে তুমুল করতালি প্রদান করতে দেখা যায় যুবলীগ কর্মীদের।

পরে দ্রুত বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগ করেন ওই বক্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি