মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইতি-সানির বিয়ের দেনমোহর ৫ লাখ ১ টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৭

277455_1

ডেস্ক রিপোর্টঃ

পাঁচ লাখ এক টাকা দেনমোহরে বিয়ে হয় তারকা ক্রিকেটার আরাফাত সানি ও নাসরিন সুলতানা ইতির। রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়ায় ২০১৪ সালের ৪ ডিসেম্বর এই বিয়ে সম্পন্ন হয়।

তাদের বিয়ের কাবিননামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।


ইতি-সানির বিয়ের দেনমোহর ৫ লাখ ১ টাকাকাবিননামায় আরাফাত সানির পিতার নাম আব্দুর রহিম, মাতার নাম নার্গিস আক্তার, গ্রাম সারজারবাড়ি, আমিনবাজার, থানা সাভার, জেলা ঢাকা এবং নাসরিন আক্তার ইতির পিতার নাম মনিরুল ইসলাম, মাতার নাম রোকসানা ইসলাম, ১১০, মোহাম্মদপুর, ঢাকা ঠিকানা ব্যবহার করা হয়েছে।

কাবিননামায় আরাফাত সানির বয়স ২৮ বছর এবং নাসরিনের বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে। বিয়েতে সাক্ষী ছিলেন রুপা ইসলাম ও সোহরাব হাফিজ নামে দুইজন। বিয়ে রেজিস্ট্রি করেছেন কাজী মো. আনোয়ার হোসেন এবং বিয়ে পড়িয়েছেন মৌলভী মো. দেলোয়ার হোসেন, পিতা মো. গনি হাওলাদার। নাসরিন সুলতানা ইতির পক্ষে উকিল ছিলেন মো. মঞ্জুর হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি