শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের জনবল বৃদ্ধিতে ৪১ হাজার পদ সৃষ্টি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৭

rajerbag-a-pm-550x458
ডেস্ক রিপোর্টঃ

দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। এ কারণে আরও ৫০হাজার জনবল নিয়োগের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে ইতোমধ্যে ৪১ হাজার পদ সৃজন করা হয়েছে। বর্ধিত জনবলের সাথে সাথে প্রয়োজনীয় যানবহন, অস্ত্রাদি এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের বিষয় বিবেচনায় রেখে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি।

শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে কাউন্টার টেররিজম ইউনিট গঠন প্রক্রিয়াধিন রয়েছে। শিল্পপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে শিল্প পুলিশ গঠন করা হয়েছে। ফলে বিনিয়োগ বান্ধব পরিবেশের সৃষ্টি হয়েছে প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে। এছাড়াও আরও বিশেষায়িত পুলিশ ইফনিট অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, দু’টি স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটেলিয়ান গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও জোরদার করতে বিশেষায়িত ব্যাটেলিয়ান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং দীর্ঘদিনের প্রতিক্ষিত এসআই, সার্জেন্ট পদকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে এবং ইন্সপেক্টর পদকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির নন ক্যাডার পদে উত্তির্ণ করা হয়েছে। এছাড়াও আইজিপি পদকে সিনিয়র সচিব পদের মর্যাদায় উত্তির্ণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি