স্টাফ রিপোর্টারঃ
সৌদি আরবের রিয়াদে কর্মরত কুমিল্লার ৩’প্রবাসী যুবককে বাংলাদেশী একটি দুবৃর্ত্ত দল কাজের কথা বলে কৌশলে অপহরণ করে নির্যাতন চালিয়ে দেশে থাকা পরিবারের কাছে ফোন করে বিকাস’র মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি রিয়াদে বাংলাদেশী দুতাবাসসহ স্থানীয় প্রশাসনকে জানানো হলেও দেশে থাকা প্রবাসীদের পরিবারের লোকজন চরম আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ এই ৩’পরিবার প্রবাসিরা হচ্ছেন কুমিল্লার বরুড়ার মাসুদ ও বুড়িচংয়ের আনোয়ার ও সদর উপজেলার আরমান।
সরেজমিন ওই ৩’পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে,কুমিল্লার বরুড়ার খোশবাস(উত্তর) ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মাসুদ (৩২)। জীবিকার সন্ধানে ২০০৫ সালে ফ্রি ভিসায় সৌদি আরবের রাজধানী রিয়াদে যায়। সেখানে যাওয়ার পর সে ডিশ লাইনের কাজ করা শুরু করে। এসময়ের মাঝে মাসুদ ৪ বার দেশে আসে। সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে আবারো তার কর্মস্থলে ফিরে যায়। মাসুদ ও তার পরিবারের সদস্যরা জানান,গত ৮ জানুয়ারী সৌদি সময় রাত ১২ টায় তার কর্মস্থলে গাড়ি নিয়ে আসে তিন যুবক। এসে মাসুদকে ডিশ লাইনের সমস্যার কথা বলে তাদের গাড়িতে তুলে গন্তব্যে যাত্রা করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চোঁখসহ হাত-পা বেধেঁ ফেলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ছিনিয়ে নেয় তার সাথে থাকা মোবাইল ফোনসহ ডিশ লাইনের কাজ করা মূল্যবান যন্ত্রপাতি। এদিকে কর্মস্থলে তার অনুপস্থিতি দেখে সহযোগী একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের নাজমুল পরদিন সকালে (৯ জানুয়ারী) সৌদি মালিকসহ মাসুদের সৌদিআরবে থাকা নিকটাতœীযদের জানালে তারা স্থানীয় পুলিশ ও বাঙলাদেশী দুতাবাসে বিষয়টি অবহিত করে। এরপর ১০ জানুয়ারী বাংলাদেশ সময় ভোর ৫ টায় দুবৃর্ত্তরা মাসুদের বড় ভাই খোরশেদ আলমের মোবাইল ফোনে ( ০১৮১৫৭১৮৫৫৫) কল করে তাকে জানায়,ভিসা সংক্রান্ত কাজে মাসুদের কাছ থেকে তারা সাড়ে ৫ লাখ টাকা পাবে। টাকা না দিলে তার ক্ষতি হবে। প্রানভয়ে তখন মাসুদ পরিবারের সদস্যদের তার প্রানের বিনিময়ে দুবৃর্ত্তদের টাকা দিয়ে মুক্ত করতে অনুরোধ করে। এরপর দুবৃর্ত্তদের কথা মতো ২০ টি বিকাশ এজেন্ট ও পার্সোনাল নম্বরে ৫ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করলে আবারো তাকে চোঁখ বেধেঁ রিয়াদের একটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ মাসুদের ভাই খোরশেদ ও ভাতিজা সুমন জানান,মাসুদ মুক্তি লাভের পর তাদের জানিয়েছে যে ৩ জন লোক তাকে কৌশলে অপহরণ করেছিল তারা বাংলাদেশী ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলছে। এছাড়াও যেখানে তাকে ছেড়ে দিয়েছে সেই সড়কে কোন সিসি ক্যামেরাও ছিলো না। খোরশেদ আরো জানান,পরবর্তীতে আমরা যেসকল বিকাশ নম্বরে টাকা পাঠিয়েছি সেসকল দোকানের মালিক পক্ষের লোকজনের বাড়ি কোথায় জানতে চাইলে তারাও বলেছে ব্রাহ্মণবাড়িয়ার কথা। অপহরণকারীরা কমপক্ষে ৩০ বার মোবালে ফোন করেছে বলেন মাসুদের ভাই খোরশেদ। এভাবে মাসুদের পরিবার দেশ থেকে প্রথম দফায় ১০ জানুয়ারী ৩ টি বিকাশের এজেন্ট নম্বরে ৭৫ হাজার টাকা এবং ৬টি পার্সোনাল নম্বরে ১ লাখ ৬৫ হাজার টাকা এবং ১২ জানুয়ারী ৫ টি এজেন্ট নম্বরে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ৬ টি পার্সোনাল নম্বরে ১ লাখ ৫০ হাজার টাকা পাঠায়। যে সকল বিকাশ নম্বরে মাসুদের পরিবার সৌদিতে দুবৃর্ত্তদের কাছে টাকা পাঠায় সে নম্বরগুলো হচ্ছে,এজেন্ট নম্বর:৯ ১০ জানুয়ারী পাঠানো, ০১৮৪৭০৭৪৮৬৯,০১৯৯১৯৬৭৬৯৭,০১৮৪৭০৭৪৯৭০,পার্সোনাল নম্বর ০১৬৩২১৬১৭৩৩,০১৯৩২২৭০১৩০,০১৯১৯৯৫৯৬৪৮,০১৭৭৭৬০০৯৮৪,০১৭১০৬৬৯৯৬৬,০১৭৫৮২৩৪৫৬৮ এবং ১২ জানুয়ারী পাঠানো নম্বরগুলো হচ্ছে, এজেন্ট ০১৭৮৭৬৬৩৯১৫,০১৯৭০১৬৭৩৩৪,০১৮৩৩১৫৩০৬০,০১৯৭২১১৬৮৬১,০১৭৭১৭৭৪০১৭ এবং পার্সোনাল ০১৯৯৬২৪৫০৮০,০১৮৬৫১৬৫০৯৪,০১৬৮৫০৩৭৮৩৯,০১৮৭৮৯৮৪০৭৩,০১৯১৮২০৩১৯২,০১৭০৯৬৮৫১৯৫। মুক্তি পেয়ে মাসুদ তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানায়,ওই চক্রটি বিভিন্নভাবে কৌশলে নিরিহ প্রবাসীদের আটকে নির্যাতন চালিয়ে সে দৃশ্য মোবাইল ফোনে ধারন করে অন্যান্য অপহৃতদের সে দৃশ্য দেখায়। এতে প্রান ভয়ে পরিবারের সদস্যদের কাছে ফোন করে টাকা পাঠাতে বলে। আর এভাবেই বিকাশের মাধ্যমে চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারন প্রবাসীরা। মাসুদের পরিবার জানায়, ৮ জানুয়ারী আটকের পর ১২ জানুয়ারী সৌদি সময় রাত প্রায় ১ টায় মুক্তি দেওয়ার পূর্ব পর্যন্ত ৪ দিনে মাসুদকে এক প্রকার নির্যাতনসহ মারধোরের ভয় দেখিয়ে এই টাকা হাতিয়ে নেয়। এদিকে একইভাবে ডিশ লাইনের ক্রুটি মেরামতের কথা বলে রিয়াদের সোলাই নামকস্থান থেকে ১৪ জানুয়ারী রাত ১২ টায় কৌশলে তুলে নেয় কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাচকিত্তা গ্রামের আবুল কাসেমের পুত্র আনোয়ার (৩০) নামের এক যুবককে। অপহৃত যুবক আনোয়ারের মা ময়ফলের নেছা জানান,প্রায় দেড় বছর আগে তার ছেলে ডিশের কাজ করতে সৌদি আরবের রিয়াদে যায়। ১৪ জানুয়ারী অপহরণকারীরা গাড়িতে উঠিয়ে তার চোঁখ ও হাত-পা বেধেঁ ফেলে। এসময় সে চিৎকার করতে চাইলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে নেয়।পরবর্তীতে তার সৌদিতে থাকা স্বজনসহ সহকর্মীরা সৌদি মালিকসহ স্থানীয় বাংলাদেশী দুতাবাস কর্মকর্তাদের অভিহিত করে। সৌদিতে থাকা আনোয়ারের মামা ফরিদ রোববার মোবাইল ফোনে এই প্রতিবেদকের সাথে কথা বললে তিনি জানান,অনোয়ারকে অপহরণ করে প্রায় দু’ঘন্টা পথ গাড়ি চালিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। তখন তার সাথে থাকা মোবাইল ফোনের সীম ভেঙ্গে ফেলে। এরপর ৩ দিন হাত-পা বেধেঁ নির্যাতন করে মা ময়ফলের নেছার কাছে দুবৃর্ত্তরা আনোয়ারকে দিয়ে ১৭ জানুয়ারী ফোন করতে বাধ্য করে। এসময় আনোয়ার তাকে বাচাঁতে মায়ের কাছে আকুল আবেদন করে। পরে বাড়ি বন্ধক রেখে দেড় লাখ টাকা দুবৃর্ত্তদের দেওয়া ৩টি এজেন্ট ও ৩ টি পার্সোনাল বিকাশ নম্বরে পাঠালে ১৮ জানুয়ারী রাতে রিয়াদের দুরবর্তী একটি স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। যেসকল নম্বরে টাকা পাঠানো হয়েছিল সেগুলো হচ্ছে, এজেন্ট নম্বর ০১৯৭০১৬৭৩৩৪,০১৭৮৭৬৯৫৯৮২,০১৯৭৭০২৩৬৩৭ এবং পার্সোনাল নম্বরগুলো হচ্ছে,০১৯১২৩৪৮৪৬৫,০১৭৩৫০০৭০২৭,০১৭৩০৯১৬৮৬২। পরবর্তীতে প্রায় ২০ কিলোমিটার পথ পায়ে হেটে আনোয়ার সৌদিতে থাকা কুমিল্লার চান্দিনার এক ব্যক্তির দোকানে আশ্রয় নিলে তার মামাসহ সহকর্মীরা এসে তাকে তার ঠিকানায় নিয়ে আসে। ক্ষতিগ্রস্থ আনোয়ারের মা বলেন,অনেক কস্ট করে সুদের টাকায় ছেলেকে বিদেশ পাঠিয়েছি। তিনি বিকাশের নম্বর দিয়ে দুবৃর্ত্তদের আটকের অনুরোধ করেন। এছাড়াও গত ১০ জানুয়ারী কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আটেহরা গ্রামের সৌদি প্রবাসী আরমান মান্নানকেও একইভাবে দুবৃর্ত্তরা কৌশলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে দেশে পরিবারের কাছে দুবৃর্ত্তরা আরমান মান্নানকে নির্যাতন করে প্রাননাশের ভয় দেখিয়ে ফোন করিয়ে ৫ লাখ টাকা বিকাশের মাধ্যমে নিয়ে নেয়। বিষয়টি কুমিল্লার বহু প্রবাসীর পরিবারের লোকজন জেনে বর্তমানে তারা চরম আতঙ্কগ্রস্থ। তারা এঅসহায় অবস্থা থেকে মুক্তির পাশাপাশি বিকাশ নম্বরের গ্রাহকদের আটকে বিচারের কাঠগড়ায় দাড় করানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।


















































