স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাচ্চু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারী) উপজেলার টনকি ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু মিয়া (৬৫) উপজেলার বড়পুকুড়িয়া গ্রামের মৃত. মুশকত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় সময় বাচ্চু মিয়ার সাথে তার প্রবাসী ছেলে আবু সাইদের স্ত্রী আকলিমা আক্তারের সাথে বাক বিতন্ডা হতো। কিছু দিন আগে বাচ্চু মিয়ার সাথে তার পুত্রবধুর ঝগড়া হয় । এ নিয়ে সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে গ্রাম্য সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু আজ সকালেই বাড়ির পাশের একটি গাছের ডালার সাথে গলায় দড়ি পেচাঁেনা বাচ্চু মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।
এ বিষয়ে বাচ্চু মিয়ার ছেলে আবুল খায়ের বলেন, আমি বাঙ্গরা বাজার থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দিয়েছি।
বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক মো: আবুল হাসান মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনারস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি। ময়নাতদন্ত রির্পোট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।


















































