শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১০লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

Press brief- 25-01-2017

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ১৪৫০ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত আমানগন্ডা বিওপি’র “আদর্শগ্রাম” নামক স্থান হতে ০২ কেজি গাঁজাসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৩২), পিতা- মৃত ইদ্রিস মিয়া, গ্রাম- ঘোষপাড়া, ডাকঘর+থানা+জেলা- চাঁদপুরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ১৫ বোতল, ফেন্সিডিল- ৮৫০ বোতল, গাঁজা- ১৫ কেজি, টার্গেট ট্যাবলেট- ৫০০ টি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ১৫০০০ টি, শাড়ী- ১৪ টি, টিউব লাইট- ১৬০০ টি এবং ৩১.৫ কেজি মাছ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ বিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি