মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুবাইয়ে বন্দী ৩০ অপরাধীকে ছাড়িয়ে আনলেন আফ্রিদি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

afridi-4-550x365

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের শক্তিমান ক্রিকেটার শহীদ আফ্রিদি আগে থেকেই অতি দয়ালু, অতি মানবীয়। সবার আগেই ছুটে যান যে কোনো সমাজ সেবামূলক কাজে। তেমনি দুবাইতে বন্দী থাকা পাকিস্তানের ৩০ অপরাধীকে ছাড়িয়ে এনেছেন এই ক্রিকেটার। আফ্রিদির সমাজসেবা মূলক প্রতিষ্ঠান ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ থেকে ওই ব্যক্তিদের মুক্ত করার উদ্যোগ নেয়া হয়।

অপরাধীরা মুক্ত হওয়ার পর নিজের ফেসবুক পেজে এই খবর জানিয়ে আফ্রিদি দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেন, আমি আশা করি ওই ৩০জন দেশে ফিরে সুস্থ জীবনে পা রাখবে। আফ্রিদির প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করা হয়। সম্প্রতি তিনি হাসপাতাল বানিয়েছেন। এছাড়া দরিদ্রদের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। -আফ্রিদির ফেসবুক থেকে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি