শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে পিকআপভ্যান ভর্তি বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

comilla db recover pic-25.1.17

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচংয়ে ৪শ বোতল ফেনসিডিল ও ৩০কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকাল সাড়ে ৬ বুড়িচং উপজেলার খাড়াতাইয়া নতুন বাজার ব্রীজের উপর মাদকসহ তাদের আটক করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন, বুড়িচং উপজেলার ছয়গ্রাম ধর্মনগর এলাকার মৃত অহিদ মিয়া ছেলে মো: শরিফ (৩২) একই উপজেলার উত্তর পাড়া গ্রামের রব্বান ভূঁইয়া ছেলে মো: আলম (২৫)।

আটকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি