শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » জন্ডিসে আক্রান্ত বিএনপি-জামায়াত এখন দেশ ও সরকারের ভাল দিকগুলো দেখতে পারছে না- কুমিল্লায় নৌপরিবহন মন্ত্রী


জন্ডিসে আক্রান্ত বিএনপি-জামায়াত এখন দেশ ও সরকারের ভাল দিকগুলো দেখতে পারছে না- কুমিল্লায় নৌপরিবহন মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৭

DSC00830নিজস্ব প্রতিবেদক ,কুমিল্লাঃ

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনীতি এখন জন্ডিসে আক্রান্ত। জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে তারা এখন দেশের, সরকারের ও মানুষের ভাল দিকগুলো দেখতে পাচ্ছেন না।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল অডিটোরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি এসব কথা বলেন।

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, জন্ডিস হলে মানুষ চেখে হলুদ দেখে, খালেদা জিয়াসহ বিএনপি জামাত যারা আন্দোলন করেছেন তারা সব জায়গায় সরকারের দুর্নীতি দেখেন, নারায়নগঞ্জে এত সুন্দর নির্বাচন হলো সেখানেও কারচুপি দেখেন, নির্বাচন কমিশন গঠন হয়েছে , সেখানেও মির্জা ফখরুল বলেছেন তারা হতাশ নয় ক্ষুব্ধ মানে ভাল জিনিস তারা দেখতে পারছেন না। বিএনপি-জামায়াত এর আন্দোলনে বাংলার মানুষ আর মাঠে নামবে না। যারা আন্দোলনের নামে ধ্বংস করেন, তারা সাবধান হয়ে যান, তাদের বিচারও বাংলার মাটিতে হবে।  আন্দোলনের নামে যারা দেশ ধ্বংস করার চেষ্টা করেছেন তারা আজ ঘরে বসে গেছে। এখন আন্দোলন আন্দোলন করেও বিএনপি জামায়াত আন্দোলন করতে পারছে না।

কাস্টমস অব কমিশনার মাহবুবুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থল বন্দরের চেয়াম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম, কুমিল্লা কর অঞ্চলের কমিশনার ড. সামস্ উদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম,  কুমিল্লা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো: আহসানুজ্জামান, কুমিল্লা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির।

আলোচনা সভা শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এম পি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর পরিদর্শন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি