শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৭

    16195146_1892063734364163_2620157378360976737_n   

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার নগরীর কাটাবিল এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে ঘরের সিলিংয়ের সাথে ফাসিঁতে ঝুলে আত্নহত্যা করেছে শুভ (২২) নামের এক যুবক।

শুক্রবার (২৭ জানুয়ারী) দুপুরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিহত শুভ নগরীর কাটাবিল এলাকার জালাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে সস্ত্রীক বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শুভ তার স্ত্রীকে নিয়ে কাটাবিল এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। সম্প্রতি স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে বেশ কয়েকবার ঝগড়া হয় শুভ’র। গত দুদিন আগে স্ত্রী নিজ বাড়িতে চলে যায়। আজ সকালে কোন এক সময় শুভ ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহউদ্দিন পূর্বাশাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি