শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদর দক্ষিণে ৫ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৭

Press brief- 27-01-2017

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ০৫.৩০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত যশপুর বিওপি‘র “সুবর্ণপুর মাঠ” নামক স্থান হতে হুইস্কি ০৫ বোতল, বিয়ার- ০৬ বোতল এবং ১৬০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা- ৪৬ কেজি, টার্গেট ট্যাবলেট- ৫৫২ টি, তালা- ১৯২ টি এবং ৪৮ প্যাকেট বিস্কুট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ চুরাশি হাজার চারশত ষাট টাকা। আটককৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি